প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

( ২০২২ সনের ০৮ নং আইন )

অষ্টম অধ্যায়

বিবিধ

কর্তৃপক্ষের জন্য জমি হুকুম দখল বা অধিগ্রহণ

৫৪। (১) এই আইনের  উদ্দেশ্য  পূরণকল্পে,  কর্তৃপক্ষের কার্যাবলি সম্পাদনের নিমিত্ত  কোনো ভূমি  প্রয়োজন হইলে তাহা  জনস্বার্থে  প্রয়োজন বলিয়া বিবেচিত  হইবে এবং এতদুদ্দেশ্যে উহা  স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল  আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন) এর বিধান অনুসারে  কর্তৃপক্ষের জন্য হুকুম দখল বা অধিগ্রহণ করা যাইবে।

(২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ অধিগ্রহণকৃত ভূমি ব্যতীতও অন্য কোনো ভূমি ক্রয়, ইজারা, বিনিময় বা অন্য কোনো উপায়ে অর্জন এবং নিষ্পত্তি করিতে পারিবে ।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs