প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
অষ্টম অধ্যায়
বিবিধ
৫৬। (১) কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আদালতে মামলা দায়েরে ইচ্ছুক ব্যক্তি, তাহার নাম ঠিকানাসহ মামলা দায়েরের কারণ সংবলিত লিখিত নোটিশ কর্তৃপক্ষের নিকট দাখিল করিবার পর ১ (এক) মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ বা ইহার চেয়ারম্যান, সদস্য, কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি যিনি এই আইনের অধীন কর্তৃপক্ষের দায়িত্ব পালন ও কার্য সম্পাদন করিতেছেন তাহার বিরুদ্ধে মামলা দায়ের করিতে পারিবেন না।
(২) উপ-ধারা (১) এর অধীন কোনো মামলা দায়ের করিবার অধিকার সৃষ্টির ২ (দুই) মাসের মধ্যে মামলা দায়ের করিতে হইবে ।