প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাণিজ্য সংগঠন আইন, ২০২২

( ২০২২ সনের ০৯ নং আইন )

ফেডারেশন ও অন্যান্য বাণিজ্য সংগঠনের নির্বাচন ও সদস্যপদ সংক্রান্ত বিশেষ বিধান

১৬।  (১) এসোসিয়েশন গ্রুপ (Association Group) ও চেম্বার গ্রুপ (Chamber Group) হইতে নির্বাচনের মাধ্যমে বিধি দ্বারা নির্ধারিত সংখ্যক পরিচালক এবং সরকার কর্তৃক মনোনীত পরিচালকগণের সমন্বয়ে ফেডারেশনের পরিচালনা পর্ষদ গঠিত হইবে।

(২) ফেডারেশনে ৩ (তিন) শ্রেণির সদস্যপদ থাকিবে, যথা:-

(ক) চেম্বার সদস্য Chamber Member);

(খ) এসোসিয়েশন সদস্য (Association Member); এবং

(গ) সহযোগী সদস্য (Associate Member)।

(৩) বাংলাদেশে নিবন্ধিত কোনো কর্পোরেট হাউজ বা গ্রুপ অব কোম্পানিজ বা যৌথ উদ্যোগী কোম্পানিজ (Joint Venture Companies) বা বিধি দ্বারা নির্ধারিত পরিমাণ টার্নওভার (Turnover) সম্বলিত প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি এবং সরকার কর্তৃক নির্ধারিত কোনো ব্যবসায়ী বা বাণিজ্যিক প্রতিষ্ঠান কোন ধরনের বাণিজ্য সংগঠনের (চেম্বার বা এসোসিয়েশন) সদস্যপদ গ্রহণ করিতে পারিবে তাহা বিধি দ্বারা নির্ধারিত হইবে।

(৪) কোনো সহযোগী সদস্য (Associate Member) ফেডারেশনের পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগ করিতে পারিবে না।

(৫) ফেডারেশন ব্যতীত অন্যান্য বাণিজ্য সংগঠন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের সংঘবিধি অনুযায়ী উহার-

(ক) সদস্যগণের মধ্য হইতে নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদ গঠন করিবে; এবং

(খ) সদস্য শ্রেণি নির্ধারণ করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs