প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাণিজ্য সংগঠন আইন, ২০২২

( ২০২২ সনের ০৯ নং আইন )

অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

২৯। (১) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন,-

(ক) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না;

(খ) এই আইনের অধীন অপরাধসমূহ এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে; এবং

(গ) ধারা ২৭ এ উল্লিখিত সীমার যেকোনো পরিমাণের অর্থদন্ড আরোপের ক্ষমতা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের থাকিবে।

(২) এই আইনের অধীন অপরাধসমূহ অ-আমলযোগ্য, আপোষযোগ্য ও জামিনযোগ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs