প্রিন্ট ভিউ

অর্থ আইন, ২০২২

( ২০২২ সনের ১৩ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

৫৬।  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা
২ এর-

(ক) দফা (১৮ক) এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“তবে শর্ত থাকে যে, এই আইনের তৃতীয় তফসিলের অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্যকোনভাবে সংগৃহীত পণ্য বা সেবা উপকরণ হিসাবে গণ্য হইবে;”;

(খ) (৩৭) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৩৭) প্রতিস্থাপিত হইবে, যথা:-

(৩৭) “কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান” অর্থ ধারা ৫ অনুযায়ী কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান;”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৫৭। উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তিকে টার্নওভার নির্বিশেষে মূসক নিবন্ধিত হইতে হইবে, যিনি-

(ক) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি করেন;

(খ) কোন টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোন চুক্তি বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন;

(গ) কোন আমদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত;

(ঘ) বিদেশি কোন প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজোঁ অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন করেন;

(ঙ) মূসক এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হন;

(চ) বোর্ড কর্তৃক নির্ধারিত কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা কোন নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৫ এর সংশোধন

৫৮। উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এবং (১ক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১), (১ক) এবং (১খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১) যদি কোন ব্যক্তি এক বা একাধিক স্থান হইতে অভিন্ন অথবা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র সফটওয়্যার ভিত্তিক অটোমেটেড পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করেন, তাহা হইলে তিনি, নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, একটি কেন্দ্রীয় মূসক নিবন্ধন গ্রহণ করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, অভিন্ন বা সমজাতীয় পণ্য বা সেবা সরবরাহ করা সত্ত্বেও কোন ইউনিটে অর্থনৈতিক কার্যক্রমের হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র স্বতন্ত্রভাবে সংরক্ষণ করিলে তাহাকে প্রতিটি ইউনিটের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।

(১ক) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫৮ এর অধীন বিশেষ পরিকল্পের অধীন তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় নিবন্ধন প্রযোজ্য হইবে না।

(১খ) কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধের লক্ষ্যে বোর্ড বিধিমালা প্রণয়ন করিতে পারিবে।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২০ এর সংশোধন

৫৯। উক্ত আইনের ধারা ২০ এর উপ-ধারা (১) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“ (খ) সরবরাহটি নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় বাংলাদেশে প্রদত্ত হইত এবং উক্ত সেবা শূন্যহার বিশিষ্ট না হইয়া অন্য কোন হারে করযোগ্য হইত।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২৪ এর সংশোধন

৬০। উক্ত আইনের ধারা ২৪ এর উপ-ধারা (১১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১১) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১১) নিম্নবর্ণিত সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে, যথা:-

(ক) পণ্যের আন্তর্জাতিক পরিবহণে বীমা সেবা সরবরাহ;

(খ) আন্তর্জাতিক পরিবহণে নিয়োজিত সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজের মেরামত, সংরক্ষণ, পরিষ্কারকরণ, সংস্কার সাধন, পরিবর্তন সাধন বা অন্যকোনভাবে কায়িক অবস্থার উপর প্রভাব বিস্তারকরণের সেবা সরবরাহ; বা

(গ) আন্তর্জাতিক পরিবহণে নিয়োজিত কোন সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজের চালনা, পরিচালনা বা ব্যবস্থাপনা, অনুরূপ বিষয়ের সহিত প্রত্যক্ষভাবে জড়িত সেবা অনিবন্ধিত ও অনাবাসিক ব্যক্তির নিকট সরবরাহ।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২৯ এর সংশোধন

৬১। উক্ত আইনের ধারা ২৯ এ উল্লিখিত “মূসকযোগ্য মূল্য নির্ধারণ করিতে হইবে” শব্দগুলির পরিবর্তে “শু্ল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করিতে হইবে, যাহা মূসক আরোপের ভিত্তিমূল্য হইবে” শব্দগুলি ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩৮ এর সংশোধন

৬২। উক্ত আইনের ধারা ৩৮ এর উপ-ধারা (৫) এ উল্লিখিত “মূসক পরিশোধ” শব্দগুলির পরিবর্তে “মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৫ এর সংশোধন

৬৩। উক্ত আইনের ধারা ৪৫ এর উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত “নিরূপিত কর যোগফল” শব্দগুলির পরিবর্তে “নিরূপিত যোগফল” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৬ এর সংশোধন

৬৪। উক্ত আইনের ধারা ৪৬ এর-

(ক) উপ-ধারা (১) এর-

(অ) দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“ (ক) একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহগ্রহীতার মধ্যে উপকরণ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র ব্যতীত যদি করযোগ্য সরবরাহের মূল্য
১ (এক) লক্ষ টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহের সমুদয় পণ ব্যাংকিং মাধ্যম বা মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যতিরেকে পরিশোধ করা হয়;”;

(আ) দফা (ঘ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঘ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

(ঘ) প্রযোজ্য ক্ষেত্রে, চুক্তিভিত্তিতে পণ্য উৎপাদনের ক্ষেত্র ব্যতীত, অন্যের অধিকারে, দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;” এবং

(ই) দফা (ছ) এ উল্লিখিত “পণ্যের বর্ণনার মিল না থাকিলে” শব্দগুলির পরিবর্তে “পণ্যের বর্ণনার আলোকে যথাযথ বাণিজ্যিক বর্ণনার মিল না থাকিলে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

(খ) উপ-ধারা (৩) এর দফা (ঙ) এর প্রান্তঃস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (চ) সংযোজিত হইবে, যথা:-

(চ) গ্রাহক কর্তৃক পরিশোধিত বিদ্যুৎ বিলের বিপরীতে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ইনভয়েস, যাহা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, চালানপত্র হিসেবে গণ্য হইবে।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৭ এর সংশোধন

৬৫। উক্ত আইনের ধারা ৪৭ এর উপ-ধারা (১) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (১ক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(১ক) কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক আদর্শ মূসক হার বা হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবা সরবরাহ করা হইলে কেবল শূন্য হার ও আদর্শ মূসক হারে সরবরাহকৃত পণ্য বা সেবার বিপরীতে উপকরণের উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণ করা যাইবে এবং এইরূপ ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসেবে পণ্য বা সেবা সরবরাহ গ্রহণের পর ধারা ৪৬ অনুসরণপূর্বক সমুদয় সরবরাহের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন, তবে, সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর তাহাকে উক্ত কর মেয়াদে সরবরাহকৃত হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবার উপকরণের বিপরীতে গৃহীত রেয়াত বৃদ্ধিকারী সমন্বয়পূর্বক দাখিলপত্রে প্রদর্শন করিতে হইবে।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৯ এর সংশোধন

৬৬। উক্ত আইনের ধারা ৪৯ এর-

(ক) উপ-ধারা (২) এর প্রান্তঃস্থিত “।” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্ত সংযোজিত হইবে; যথা:-

“তবে শর্ত থাকে যে, সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে অনিবন্ধিত বা তালিকাভুক্ত নহে এইরূপ ব্যক্তির নিকট হইতে সরবরাহ গ্রহণ করিয়া থাকিলে প্রযোজ্য মূসক পরিশোধে তিনি দায়ী থাকিবেন।”; এবং

(খ) উপ-ধারা (৫) এ উল্লিখিত “উপস্থাপন সাপেক্ষে” শব্দগুলির পর “মূল্য সংযোজন কর এই ক্ষেত্রে প্রযোজ্য হইবে না বিধায়” শব্দগুলি সন্নিবেশিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৫০ এর সংশোধন

৬৭। উক্ত আইনের ধারা ৫০ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “পরবর্তী কর মেয়াদে” শব্দগুলির পরিবর্তে “পরবর্তী ৩ (তিন) কর মেয়াদে” শব্দগুলি, সংখ্যা ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৫২ এর সংশোধন

৬৮। উক্ত আইনের ধারা ৫২ এর উপ-ধারা (১) এর দফা (চ) এ উল্লিখিত “ব্যবসা সনাক্তকরণ সংখ্যা” শব্দগুলির পরিবর্তে “ব্যবসা সনাক্তকরণ সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে)”শব্দগুলি ও চিহ্নপ্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭২ এর সংশোধন

৬৯।  উক্ত আইনের ধারা ৭২ এর বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে সংখ্যায়িত হইবে এবং উক্তরূপ সংখ্যায়িত উপ-ধারা (১) এর পর নিম্নরূপ উপ-ধারা (২) সংযোজিত হইবে; যথা:-

“(২) যদি কোনো অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক ভুলবশত কোন কর পরিশোধ করা
হয়, তাহা হইলে যে কমিশনারেটের অর্থনৈতিক কোডে উক্ত কর জমা প্রদান করা
হইয়াছে উক্ত কমিশনারেট নির্ধারিত পদ্ধতিতে উক্ত কর ফেরত প্রদান করিতে
পারিবে।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭৩ এর সংশোধন

৭০। উক্ত আইনের ধারা ৭৩ এর উপ-ধারা (১), (২) ও (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১), (২) ও (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১) কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা কোন ব্যক্তিকে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে তৎকর্তৃক প্রদেয় কর নির্ধারণের জন্য প্রাথমিক কারণ দর্শানো নোটিশ প্রদান করিতে পারিবেন, যথা:-

(ক) যদি কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা দাখিলপত্র পরীক্ষা করিয়া দাখিলপত্রের যথার্থতা সম্পর্কে সন্তুষ্ট না হন বা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে,-

(অ) কোন দাখিলপত্রে উক্ত ব্যক্তি উৎপাদ কর, সম্পূরক শুল্ক বা বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়ের বিষয়ে মিথ্যা ঘোষণা বা অসত্য বর্ণনা প্রদান করিয়াছেন; বা

(আ) টার্নওভার কর দাখিলপত্রে উক্ত ব্যক্তি কোন কর মেয়াদে তাহার টার্নওভার সম্পর্কে মিথ্যা ঘোষণা প্রদান করিয়াছেন;

(খ) যদি উক্ত ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হন;

(গ) যদি উক্ত ব্যক্তি প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হন বা ফাঁকি প্রদান করেন বা পরিহার করেন; বা

(ঘ) যদি উক্ত ব্যক্তি অর্থ ফেরত লাভের বা প্রত্যর্পণ পাওয়ার অধিকারী না হওয়া সত্ত্বেও তাহার বরাবরে অর্থ ফেরত প্রদান বা প্রত্যর্পণ প্রদান করা হয়।

(২) উপ-ধারা (১) এর অধীন যে ব্যক্তির উপর কর নির্ধারণ করা হয় সেই ব্যক্তি উক্ত উপ-ধারার অধীন কারণ দর্শানো নোটিশে উল্লিখিত সময়সীমার মধ্যে লিখিতভাবে উক্ত নোটিশের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করিলে তাহাকে শুনানির সুযোগ প্রদান করিতে হইবে, অতঃপর উক্ত ব্যক্তির উত্থাপিত আপত্তি বিবেচনা করিয়া সংশ্লিষ্ট কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তাউক্ত আপত্তি দাখিলের ১২০ (একশত বিশ) দিনের মধ্যে, যাহার মধ্যে উক্ত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অনুমোদিত সময় অন্তর্ভুক্ত হইবে না বা কোন আপত্তি দাখিল না করা হইলে উক্ত উপ-ধারার অধীন নোটিশ জারির তারিখ হইতে ১২০ (একশত বিশ) দিনের মধ্যে নোটিশ চূড়ান্তকরণের মাধ্যমে চূড়ান্ত কর নির্ধারণ করিতে পারিবেন, যাহাতে অন্যান্য প্রয়োজনীয় তথ্যের সহিত নিম্নবর্ণিত বিষয়াদি উল্লেখ থাকিবে, যথা:-

(ক) কর নির্ধারণের কারণ, কর নির্ধারণের ফলে প্রদেয় করের পরিমাণ এবং যাহার ভিত্তিতে উক্ত পরিমাণ কর নির্ধারণ করা হইয়াছে উহার বিবরণ;

(খ) যে তারিখের মধ্যে কর প্রদান করিতে হইবে সেই তারিখ, তবে, উক্ত তারিখ নোটিশ জারির তারিখ হইতে কমপক্ষে ১৫ (পনের) কার্যদিবস পরে হইতে হইবে; এবং

(গ) কর নির্ধারণের বিরুদ্ধে আপিল দায়ের করিবার স্থান ও সময়।

(৩) কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা কর মেয়াদ সমাপ্তির ৫ (পাঁচ) বৎসর, তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অধিককাল পরে উল্লিখিত কর মেয়াদের জন্য সংশোধিত কর নির্ধারণসহ কোন কর নির্ধারণ করিতে পারিবেন না, যদি না-

(ক) নিবন্ধিত ব্যক্তি দাখিলপত্র পেশকরণে ইচ্ছাকৃতভাবে অবহেলা বা প্রতারণা করেন, কোন কর মেয়াদের জন্য দাখিলপত্র পেশ না করেন, বা কর মেয়াদে প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া অর্থ ফেরত প্রদানের জন্য আবেদন করেন; বা

(খ) নিবন্ধিত ব্যক্তি কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কোন তথ্য গোপন করেন, বিকৃত করেন বা মিথ্যা তথ্য প্রদানপূর্বক কর চালানপত্র ইস্যু করেন বা উদ্দেশ্যমূলকভাবে এই সকল বা অন্য কোন অপরাধ করেন; বা

(গ) আদালত বা আপীলাত ট্রাইব্যুনাল বা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যকরকরণের জন্য সংশোধিত কর নির্ধারণ প্রয়োজন হয়।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭৪ এর সংশোধন

৭১।  উক্ত আইনের ধারা ৭৪ এর-

(ক) উপ-ধারা (১), (২) ও (৪) এ উল্লিখিত “কমিশনার” শব্দের পরিবর্তে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “কমিশনারকে” শব্দের পরিবর্তে “কমিশনারকে বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তাকে” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭৫ এর সংশোধন

৭২। উক্ত আইনের ধারা ৭৫ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “কমিশনার” শব্দের পরিবর্তে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭৭ এর সংশোধন

৭৩। উক্ত আইনের ধারা ৭৭ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “কর নির্ধারণ নোটিশের” শব্দগুলির পূর্বে “চূড়ান্ত” শব্দটি সন্নিবেশিত হইবে; এবং

(খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “উক্ত নোটিশে” শব্দগুলির পরিবর্তে “উক্ত চূড়ান্ত নোটিশে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮২ এর সংশোধন

৭৪। উক্ত আইনের ধারা ৮২ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম” শব্দগুলির পর, “, ক্রেডিট রেটিং এজেন্সি” চিহ্ন ও শব্দগুলি সন্নিবেশিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮৫ এর সংশোধন

৭৫। উক্ত আইনের ধারা ৮৫ এর-

(ক) উপ-ধারা (১) এর সারণীর কলাম (১) এর-

(অ) ক্রমিক নং (চ) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “১০ (দশ)” সংখ্যা, চিহ্ন ও শব্দের পরিবর্তে “৫ (পাঁচ)” সংখ্যা, চিহ্ন ও শব্দ প্রতিস্থাপিত হইবে;

(আ) ক্রমিক নং (ছ), (জ), (ঝ) এবং (ড) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “সমপরিমাণ” শব্দের পরিবর্তে “অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ”শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(ই) ক্রমিক নং (ঞ) এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত “, সমন্বিত কর চালানপত্র” চিহ্ন ও শব্দগুলি বিলুপ্ত হইবে;

(ঈ) ক্রমিক নং (ঢ) এর কলাম (৩) এর প্রান্তঃস্থিত “।” চিহ্ন বিলুপ্ত হইবে এবং অতঃপর নূতন ক্রমিক নং (ণ) এবং তৎবিপরীতে কলাম (২) এবং কলাম (৩) এ নিম্নরূপ এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:- 

 

(ণ)

অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা বা অনিয়ম;

১ (এক) লক্ষ টাকা মাত্র।

 

(খ) উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (২ক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(২ক) কোন ব্যক্তি ভুলবশত বা ভুল ব্যাখ্যার কারণে কর পরিশোধ না করিলে বা কর অনাদায়ী থাকিলে বা কর ফেরত গ্রহণ করিলে বা অধিক রেয়াত গ্রহণ করিলে বা যথাযথভাবে হ্রাসকারী/বৃদ্ধিকারী সমন্বয় না করিলে এবং পরবর্তীতে আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিরূপিত চূড়ান্ত কর সুদসহ পরিশোধ করিলে, উক্ত ক্ষেত্রে তাহার উপর কোন জরিমানা আরোপ করা যাইবে না।”; এবং

(গ) উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৪ক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(৪ক) কোন প্রতিষ্ঠানের কোন সরবরাহ না থাকিবার কারণে উক্ত প্রতিষ্ঠান যদি সাময়িকভাবে বন্ধ হইয়া যায় এবং প্রতি কর মেয়াদান্তে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হয় এবং নির্দিষ্ট সময় পর পুনরায় উক্ত প্রতিষ্ঠান চালু হয়, সেই ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ এবং পুনরায় চালু হইবার মধ্যবর্তী কর মেয়াদ বা কর মেয়াদসমূহের দাখিলপত্র পেশের ব্যর্থতার জন্য উপ-ধারা (১) এর সারণীর (১) নং কলামের ক্রমিক নং (চ) এ উল্লিখিত জরিমানা আরোপ করা যাইবে না।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৯৫ এর সংশোধন

৭৬। উক্ত আইনের ধারা ৯৫ এর-

(ক) উপ-ধারা (১ক) এ উল্লিখিত “একজন” শব্দের পরিবর্তে “এক বা একাধিক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপ-ধারা ৫ এর দফা (জ) এর প্রান্তঃস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঝ) সংযোজিত হইবে; যথা:-

“(ঝ) উক্ত কর সম্পূর্ণরূপে পরিশোধ না হওয়া পর্যন্ত খেলাপি করদাতার ব্যবসা অঙ্গনের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করিবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করিতে পারিবেন।”।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২১ এর সংশোধন

৭৭। উক্ত আইনের ধারা ১২১ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “করের” শব্দের পরিবর্তে “করের, জরিমানা ব্যতীত,” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২২ এর সংশোধন

৭৮। উক্ত আইনের ধারা ১২২ এর-

(ক) উপ-ধারা (১) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে; যথা:-

“তবে শর্ত থাকে যে, প্রেসিডেন্ট, আপীলাত ট্রাইব্যুনাল যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, আপীলকারী যুক্তিসংগত কারণে উক্ত ৯০ (নব্বই) দিনের মধ্যে আপীল দায়ের করিতে সক্ষম হন নাই, তাহা হইলে তিনি আপীলকারীকে উক্ত মেয়াদের পরবর্তী ৬০ (ষাট) দিনের মধ্যে আপীল দায়ের করিবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবেন।”; এবং

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “করের” শব্দের পরিবর্তে “করের, জরিমানা ব্যতীত,” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৪ এর সংশোধন

৭৯। উক্ত আইনের ধারা ১২৪ এর উপ-ধারা (৪) এ উল্লিখিত “করের বা জরিমানার” শব্দগুলির পরিবর্তে “করের, জরিমানা ব্যতীত,” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৭ এর সংশোধন

৮০। উক্ত আইনের ধারা ১২৭ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “কমিশনারের” শব্দের পরিবর্তে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তার” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপ-ধারা (১) এর ব্যাখ্যার পরিবর্তে নিম্নরূপ ব্যাখ্যা প্রতিস্থাপিত হইবে, যথা:-

“ব্যাখ্যাঃ এই উপ-ধারায়, “পরিশোধের দিন পর্যন্ত” অর্থ নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে নিষ্পন্নাধীন সময়সহ পরিশোধের দিন পর্যন্ত, তবে ২৪ (চব্বিশ) মাসের অধিক নহে।” ।

২০১২ সনের ৪৭ নং আইনের প্রথম তফসিলের সংশোধন

৮১। উক্ত আইনের প্রথম তফসিল এর-

 

(ক) প্রথম খন্ড এর দফা (২) এর টেবিলের কলাম (১) এ উল্লিখিত-

 

(অ) শিরোনামা সংখ্যা ০৩.০৫ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড “০৩০৫.১০.৯০” বিলুপ্ত হইবে;

 

(আ) শিরোনামা সংখ্যা ০৩.০৭ এর বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর, যথাক্রমে নিম্নরূপ নূতন শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:-

 

“০৩.০৯

০৩০৯.১০.৯০

মানুষের ভোগের জন্য মাছের গুঁড়া (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)”;

(ই) শিরোনামা সংখ্যা ০৪.১০ এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“০৪.১০

০৪১০.১০.৯০

০৪১০.৯০.৯০

 

অন্যত্র অন্তর্ভুক্ত বা বর্ণিত হয় নাই পশু হইতে উদ্ভুত এইরূপ ভোজ্য সামগ্রী (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)”;

(ঈ) শিরোনামা সংখ্যা ২৫.০৮ এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“২৫.০৮

২৫০৮.৪০.৯০

মাটি”;

 

(খ) দ্বিতীয় খন্ডের-

(অ) অনুচ্ছেদ ২ এর দফা (ঞ) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ দফা (ট) সংযোজিত হইবে, যথা:-

“(ট)

দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পড়ার উপকরণ ব্রেইল মুদ্রণ।”; এবং

 

(আ) অনুচ্ছেদ ৫ এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ক) যাত্রী পরিবহন সেবা (শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল বাস, শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল নৌযান, শীতাতপ নিয়ন্ত্রিত/ তাপানুকূল ও প্রথম শ্রেণীর নন-এসি রেলওয়ে সার্ভিস, যানবাহন ভাড়া প্রদানকারী ব্যতীত);”।

২০১২ সনের ৪৭ নং আইনের দ্বিতীয় তফসিলের সংশোধন

৮২। উক্ত আইনের দ্বিতীয় তফসিল এর-

(ক) টেবিল-১ এর পরিবর্তে নিম্নরূপ টেবিল-১ প্রতিস্থাপিত হইবে, যথা:-


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs