প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কাউন্সিল গঠিত হইবে, যথা :-
(ক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত 1[মন্ত্রী বা উপদেষ্টা], প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; তবে 2[মন্ত্রী বা উপদেষ্টা], প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সকলেই বিদ্যমান থাকিলে 3[মন্ত্রী বা উপদেষ্টা] চেয়ারম্যান, প্রযোজ্য ক্ষেত্রে, অন্য দুইজন বা একজন ভাইস চেয়ারম্যানও হইবেন;
(খ) সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়;
(গ) প্রধান উপদেষ্টা কর্তৃক বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, 4[মুক্তিযুদ্ধের সহযোগী,] মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মকাণ্ডের সহিত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা 5[মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের সহযোগী পরিবারের] সদস্যদের মধ্য হইতে মনোনীত
৮ (আট) জন; এবং
(ঘ) মহাপরিচালক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।
(২) উপ-ধারা (১) এর দফা (গ) এ উল্লিখিত মনোনীত সদস্যগণ মনোনয়নের তারিখ হইতে
৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন :
তবে শর্ত থাকে যে, প্রধান উপদেষ্টা উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বেই উপ-ধারা (১) এর
দফা (গ) এ বর্ণিত কাউন্সিলের যে কোনো সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।
(৩) প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে মনোনীত যে কোনো সদস্য যে কোনো সময় স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।