প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন আইন, ২০২২

( ২০২২ সনের ১৯ নং আইন )

পরিচালনা পর্ষদের সভা

১২। (১) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় এবং স্থানে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হইবে।

(২) চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে তদ্‌কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্পোরেশনের কোনো পরিচালক সভায় সভাপতিত্ব করিবেন।

(৩) ধারা ৯ এর উপ-ধারা (১) এর দফা (খ), (গ) ও (ঘ) তে বর্ণিত সদস্যগণের মধ্য হইতে অন্যূন ১ (এক) জন সদস্যসহ অন্যূন ৫(পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠিত হইবে, তবে মূলতুবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না।

(৪) সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিচালনা পর্ষদের সকল সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

(৫) কোনো সদস্যের প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ব্যক্তিগত স্বার্থ রহিয়াছে এইরূপ বিষয়ে তিনি ভোট প্রদান করিতে পারিবেন না।

(৬) চেয়ারম্যানের অনুমোদন ব্যতিরেকে কোনো সদস্য পরিচালনা পর্ষদের পর পর ৩ (তিন) টি সভায় অনুপস্থিত থাকিলে সদস্য থাকিবার যোগ্যতা হারাইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs