প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন আইন, ২০২২

( ২০২২ সনের ১৯ নং আইন )

কোম্পানি গঠন

১৫। (১) কর্পোরেশন, সরকারের লিখিত অনুমোদন সাপেক্ষে, তেল, গ্যাস এবং খনিজসম্পদ অনুসন্ধান, আহরণ, উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহণ, শোধন, মিশ্রণ, রূপান্তর, সঞ্চালন, বিপণন ও বিতরণ কর্মকাণ্ড এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি, সঞ্চালন, বিপণন ও বিতরণের জন্য কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) অনুযায়ী কোম্পানি গঠন করিতে ও উহাতে স্বীয় স্বার্থ প্রতিষ্ঠা করিতে পারিবে এবং বিদেশি বিনিয়োগের বিষয়ে সরকারের সাধারণ নীতিসাপেক্ষে উক্ত কোম্পানিতে যেকোনো বৈদেশিক বিনিয়োগকারীকে অংশীদার হইবার অনুমতি প্রদান করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এ বর্ণিত কোম্পানিসমূহের পৃথক সংঘস্মারক ও সংঘবিধি থাকিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs