প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন আইন, ২০২২

( ২০২২ সনের ১৯ নং আইন )

তহবিল

১৯। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) তহবিল নামে একটি তহবিল থাকিবে।

(২) তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:-

ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;

খ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ ও ভর্তুকি;

গ) সরকারের পূর্বানুমোদনক্রমে দেশি, বিদেশি যে কোনো কর্তৃপক্ষ, সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তা বা অনুদান;

ঘ) কর্পোরেশন কর্তৃক আদায়যোগ্য সকল ফি ও চার্জ; এবং

ঙ) কর্পোরেশন কর্তৃক গৃহীত বা অর্জিত অন্যান্য অর্থ।

(৩) তহবিলের অর্থ কর্পোরেশন কর্তৃক নির্দিষ্টকৃত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।

(৪) কর্পোরেশনের কার্যাবলি সম্পাদন এবং চেয়ারম্যান, পরিচালক ও কর্মচারীদের বেতন, ভাতা ও আনুষঙ্গিক সকল ব্যয় তহবিল হইতে নির্বাহ করা হইবে।

(৫) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, কমিশন কর্তৃক গ্যাসের ট্যারিফ আদেশ অনুযায়ী অথবা কর্পোরেশনের প্রয়োজনে, সরকারের অনুমোদনক্রমে, পৃথক নামে অন্যান্য তহবিল সংরক্ষণ করা যাইবে।

(৬) কর্পোরেশন তাৎক্ষণিক ব্যয়ের প্রয়োজন হইবে না এইরূপ সকল তহবিলের অর্থ সরকার অনুমোদিত তপশিলি ব্যাংকে জমা বা স্থায়ী আমানতে বিনিয়োগ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs