প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

( ২০২২ সনের ২১ নং আইন )

সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(ক) “উন্নয়নশীল দেশ” অর্থ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত উন্নয়নশীল শ্রেণিভুক্ত কোনো দেশ;

(খ) “উন্নয়ন সহযোগী” অর্থ কোনো এজেন্সি, সংস্থা, দেশ বা ব্যক্তি যাহাদের নিকট হইতে কেন্দ্রের অনুকূলে আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা পাওয়া যায়;

(গ) “কর্মচারী” অর্থ কেন্দ্র কর্তৃক নিযুক্ত স্থায়ী, অস্থায়ী, শিক্ষানবিশ ও চুক্তিভিত্তিক কোনো ব্যক্তি, পরামর্শক, বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষক এবং কেন্দ্রের আন্তর্জাতিক পদসমূহে নিযুক্ত সকল ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(ঘ) “কেন্দ্র” অর্থ ধারা ৩ এ বর্ণিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ;

(ঙ) “নির্বাহী পরিচালক” অর্থ কেন্দ্রের নির্বাহী পরিচালক;

(চ) “প্রবিধান” অর্থ ধারা ২৯ এর অধীন প্রণীত প্রবিধান;

(ছ) “বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড;

(জ) “সদস্য” অর্থ বোর্ডের কোনো সদস্য; এবং

(ঝ) “সভাপতি” অর্থ বোর্ডের সভাপতি।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs