প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

( ২০২২ সনের ২১ নং আইন )

তহবিল

১২। (১) কেন্দ্রের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:-

(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;

(খ) বৈদেশিক সরকার, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান;

(গ) উপহার, বৃত্তি এবং দান;

(ঘ) প্রকাশনা (Publication) বিক্রয় এবং রয়্যালটি (Royalty) হইতে প্রাপ্ত আয়;

(ঙ) গবেষণা, প্রশিক্ষণ এবং চুক্তিভিত্তিক কাজ হইতে প্রাপ্ত আয়;

(চ) ল্যাবরেটরি ব্যবস্থাপনা হইতে আয়;

(ছ) ব্যাংক হইতে প্রাপ্ত সুদ বা মুনাফা; এবং

(জ) অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(২) তহবিলের অর্থ বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিল ব্যাংকে জমা রাখিতে হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালিত হইবে।

(৩) প্রচলিত আইন সাপেক্ষে কেন্দ্রের চুক্তিভিত্তিক কার্যাবলি বাস্তবায়ন অথবা বৈদেশিক অনুদান গ্রহণ বা সংরক্ষণের লক্ষ্যে, বোর্ডের অনুমতি সাপেক্ষে এবং বাংলাদেশ সরকারকে অবগত করিয়া, নির্দিষ্ট তহবিল বাংলাদেশের বাহিরে অবস্থিত ব্যাংকে গ্রহণ ও সংরক্ষণ করা যাইবে।

ব্যাখ্যা- “তপশিল ব্যাংক” বলিতে Bangladesh Bank Order, 1972 (P.O. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs