প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৪। কমিশনের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :-
(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪০ অনুচ্ছেদে বর্ণিত দায়িত্ব এবং উক্ত অনুচ্ছেদের দফা (২) এর অধীন প্রণীত কোনো প্রবিধানের অধীন প্রদত্ত দায়িত্ব পালন; এবং
(খ) আপাতত বলবৎ অন্য কোনো আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন।