প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ০২ নং আইন )

কমিশনের আওতা বহির্ভূত ক্ষেত্রসমূহ

৫।  আপাতত বলবৎ অন্য কোনো আইন বা এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত কোনো পদে নিয়োগ এবং তদসম্পর্কিত কোনো বিষয়ে কমিশনের পরামর্শ গ্রহণ আবশ্যক হইবে না, যথা :-

(ক) কোনো বিভাগীয় অফিস, জেলা অফিস বা অধঃস্তন অফিসের কোনো পদ, যাহাতে উক্ত অফিসের প্রধান বা অফিসের অন্য কোনো কর্মকর্তা কর্তৃক নিয়োগ প্রদান করা হয়; এবং

(খ) কোনো আইন দ্বারা কমিশনের আওতা বহির্ভূত রাখা হইয়াছে এইরূপ কোনো চাকরি বা পদে নিয়োগদান।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “বিভাগীয় অফিস”, “জেলা অফিস” ও “অধঃস্তন অফিস” অর্থ সরকার কর্তৃক, সময় সময়, আদেশ দ্বারা, উক্তরূপ অফিস হিসাবে ঘোষিত কোনো অফিস।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs