প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২০। (১) Bangladesh Public Service Commission Ordinance, 1977, অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও-
(ক) উক্ত Ordinance এর অধীন কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, নির্দেশ, প্রদত্ত কোনো নোটিশ এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রণীত, জারীকৃত এবং প্রদত্ত বলিয়া গণ্য হইবে; এবং
(খ) চলমান কোনো কার্যক্রম এই আইনের অধীন নিষ্পন্ন করিতে হইবে।
(৩) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে উক্ত Ordinance এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Public Service Commission এর-
(ক) অধীন নিযুক্ত সভাপতি এবং সদস্যগণ কমিশনের সভাপতি এবং সদস্যগণ হিসেবে গণ্য হইবেন এবং এই আইন প্রবর্তনের পূর্বে সভাপতি ও সদস্যগণ যে মেয়াদ ও শর্তাধীনে কমিশনে নিযুক্ত হইয়াছিলেন সেই একই শর্তাধীনে অবশিষ্ট মেয়াদের জন্য কমিশনের সভাপতি ও সদস্য হিসাবে নিযুক্ত থাকিবেন;
(খ) সকল সম্পদ, হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্যান্য দলিলপত্র কমিশনের নিকট হস্তান্তরিত ও উহার উপর ন্যস্ত হইবে;
(গ) সকল দায়-দায়িত্ব ও গৃহীত বাধ্যবাধকতা কমিশনের দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা বলিয়া গণ্য হইবে; এবং
(ঘ) বিরুদ্ধে বা তৎকর্তৃক দায়েরকৃত কোনো মামলা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা এই আইনের অধীন নিষ্পন্ন করিতে হইবে।