প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩

( ২০২৩ সনের ০৪ নং আইন )

পরিচালনা পর্ষদ

১০। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি পেনশন পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :-

(ক) অর্থমন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

(খ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক;

(গ) সচিব, অর্থ বিভাগ;

(ঘ) সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ;

(ঙ) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড;

(চ) সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়;

(ছ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;

(জ) সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়;

(ঝ) সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়;

(ঞ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ;

(ট) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়;

(ঠ) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন;

(ড) সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই);

(ঢ) সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন;

(ণ) সভাপতি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই);

(ত) নির্বাহী চেয়ারম্যান, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

(২) পরিচালনা পর্ষদ, প্রয়োজনে, যে-কোনো ব্যক্তিকে পর্ষদের সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে।

(৩) পরিচালনা পর্ষদ বৎসরে অন্যূন ৩ (তিন)-টি সভা অনুষ্ঠান করিবে।

(৪) পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে, নির্বাহী চেয়ারম্যান পর্ষদের সভা আহবান করিবেন এবং এইরূপ সভা পর্ষদের চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।

(৫) সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠিত হইবে ও উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs