প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম শাহী জামে মসজিদ আইন, ২০২৩

( ২০২৩ সনের ০৭ নং আইন )

মসজিদের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ

৩।  (১) ফাউন্ডেশন মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করিবে।

(২) ফাউন্ডেশন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তে, মসজিদের জন্য বা উহার পক্ষে সম্পত্তি অর্জন, ধারণ বা হস্তান্তর করিতে পারিবে।

(৩) চট্টগ্রাম শাহী জামে মসজিদ তহবিল নামে মসজিদের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে সরকার, কোনো ব্যক্তি বা সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান, দান বা মসজিদের সম্পত্তি হইতে প্রাপ্ত আয় জমা থাকিবে।

(৪) ফাউন্ডেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করিবে; তবে প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত ফাউন্ডেশন, আদেশ দ্বারা, উক্ত তহবিল পরিচালনা করিতে পারিবে।

(৫) ফাউন্ডেশন, মসজিদের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে।

(৬) তহবিলের অর্থ, ফাউন্ডেশনের অনুমোদনক্রমে, কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ফাউন্ডেশন কর্তৃক উক্ত তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে।

ব্যাখ্যা।-“তপশিলি ব্যাংক” বলিতে Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে।

(৭) ফাউণ্ডেশন মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন সংক্রান্ত কার্যে তহবিলের অর্থ ব্যয় করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs