প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম শাহী জামে মসজিদ আইন, ২০২৩

( ২০২৩ সনের ০৭ নং আইন )

অপরাধ ও দন্ড

৬।   (১) কোনো ব্যক্তি তপশিলে বর্ণিত কোনো সম্পত্তি বেআইনিভাবে দখল করিলে বা দখলের উদ্যোগ গ্রহণ করিলে অথবা তাহার দখল, জিম্মা বা নিয়ন্ত্রণাধীন অনুরূপ কোনো সম্পত্তি ফাউন্ডেশনের নিকট যথাযথভাবে হস্তান্তর না করিলে উহা হইবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড অথবা উভয়দন্ডে দন্ডিত হইবেন।

(২) সরকার উপ-ধারা (১) এর অধীন অপরাধ সংঘটনকারী ব্যক্তির দখলে থাকা মসজিদের কোনো সম্পত্তি আইনগত পদ্ধতি অনুসরণপূর্বক দখল মুক্ত করিয়া ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs