প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[নওগাঁ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩

( ২০২৩ সনের ০৯ নং আইন )

বিশ্ববিদ্যালয় স্থাপন

৩।  (১) এই আইনের বিধান অনুযায়ী নওগাঁ জেলায় ‘2[নওগাঁ বিশ্ববিদ্যালয়] ‘(3[Naogaon University]) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে।

(২) বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল এর সদস্যগণ সমন্বয়ে 4[নওগাঁ বিশ্ববিদ্যালয়] নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে।

(৩) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে।

  • 1
    "নওগাঁ বিশ্ববিদ্যালয়" শব্দগুলি "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ" শব্দগুলি ও কমার পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ১২ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2

  • 3
    "Naogaon University" শব্দগুলি "Bangabandhu Sheikh Mujibur Rahman University, Naogaon" শব্দগুলি ও কমার পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন)আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ১২ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    "নওগাঁ বিশ্ববিদ্যালয়" শব্দগুলি "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ" শব্দগুলি ও কমার পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ১২ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs