প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আয়কর আইন, ২০২৩

( ২০২৩ সনের ১২ নং আইন )

তৃতীয় অধ্যায়

উৎসে কর সংগ্রহ

ট্রেড লাইসেন্স 1[***] নবায়নের সময় কর সংগ্রহ

১৩১। 2[ট্রেড] লাইসেন্স নবায়নের জন্য 3[এ-চালানের মাধ্যমে] দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রতিটি 4[ট্রেড] লাইসেন্স নবায়নের জন্য নিম্নবর্ণিত হারে কর সংগ্রহ করিবে, যথা:-

(ক) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন বা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ (তিন) হাজার টাকা;

(খ) অন্য কোনো সিটি কর্পোরেশনে ২ (দুই) হাজার টাকা;

(গ) কোনো জেলা সদর দফতরের পৌরসভায় ১ (এক) হাজার টাকা;

(ঘ) কোনো পৌরসভায় ৫০০ (পাঁচশত) টাকা।


  • 1
    উপান্তটীকায় “প্রদান বা” শব্দগুলি অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৭৯(ক) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  • 2
    “ট্রেড” শব্দ “বাণিজ্যিক” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    “এ-চালানের মাধ্যমে” শব্দগুলি ও চিহ্ন “ নবায়নের জন্য” শব্দগুলির পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৭৯(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  • 4
    “ট্রেড” শব্দ “বাণিজ্যিক” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs