প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পঞ্চম অধ্যায়
অগ্রিম কর পরিশোধ
১৫৩। (১) প্রত্যেক 2[***] মোটরযানের মালিকের উক্ত মোটরযান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আয় রহিয়াছে মর্মে গণ্য হইবে এবং তিনি নির্ধারিত হারে ও পদ্ধতিতে অগ্রিম আয়কর পরিশোধ করিবেন।
(২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়, যথা:-
3[সারণী-১
|
ক্রমিক নং |
গাড়ির ধরণ ও ইঞ্জিন ক্যাপাসিটি |
অগ্রিম কর (টাকা) |
|
(১) |
(২) |
(৩) |
|
১। |
১,৫০০ (এক হাজার পাঁচশত) সিসির ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
২৫,০০০ (পঁচিশ হাজার) |
|
২। |
১,৫০০ (এক হাজার পাঁচশত) সিসির ঊর্ধ্বে, তবে ২,০০০ (দুই হাজার) সিসির ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
৫০,০০০ (পঞ্চাশ হাজার) |
|
৩। |
২,০০০ (দুই হাজার) সিসির ঊর্ধ্বে, তবে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) সিসির ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
৭৫,০০০ (পঁচাত্তর হাজার) |
|
৪। |
২,৫০০ (দুই হাজার পাঁচশত) সিসির ঊর্ধ্বে, তবে ৩০০০ (তিন হাজার) সিসির ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
২,০০,০০০ (দুই লক্ষ) |
|
৫। |
৩,০০০ (তিন হাজার) সিসির ঊর্ধ্বে, তবে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) সিসির ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) |
|
৬। |
৩,৫০০ (তিন হাজার পাঁচশত) সিসির ঊর্ধ্বে তবে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) সিসির ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
৪,০০,০০০ (চার লক্ষ) |
|
৭। |
৪,৫০০ (চার হাজার পাঁচশত) সিসির ঊর্ধ্বে প্রতিটি মোটরযানের জন্য |
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) |
|
৮। |
মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপ প্রতিটির জন্য |
৪০,০০০ (চল্লিশ হাজার) |
সারনি-২
|
ক্রমিক নং |
গাড়ির ধরণ ও মোটর ক্যাপাসিটি |
অগ্রিম কর (টাকা) |
|
(১) |
(২) |
(৩) |
|
১। |
২০০ (দুইশত) কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
২৫,০০০ (পঁচিশ হাজার) |
|
২। |
২০০ (দুইশত) কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৩০০ (তিনশত) কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
৫০,০০০ (পঞ্চাশ হাজার) |
|
৩। |
৩০০ (তিনশত) কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৪০০ (চারশত) কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য |
৭৫,০০০ (পঁচাত্তর হাজার) |
|
৪। |
৪০০ (চারশত) কিলোওয়াটের ঊর্ধ্বে প্রতিটি মোটরযানের জন্য |
১,০০,০০০ (এক লক্ষ) |
4[তবে শর্ত থাকে যে, কোনো স্বাভাবিক ব্যক্তি নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির সহিত যৌথভাবে একাধিক মোটরযানের মালিক হইলে, উক্ত ব্যক্তিকে একের অধিক প্রতিটি মোটরযানের জন্য ৫০% (পঞ্চাশ শতাংশ) অধিক হারে কর পরিশোধ করিতে হইবে।]
(৩) যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (২) এর অধীন পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা কোনো বৎসরের ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে।
5[(৩ক) উপ-ধারা (২) এর অধীন পরিশোধিত কর অগ্রিম কর হিসাবে বিবেচিত হইবে।]
6[***]
7[(৫) উপ-ধারা (২) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:-
(ক) সরকার;
(খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম;
(গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ;
(ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীজন এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ;
(ঙ) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ;
(চ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা;
(ছ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।]
(৬) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি উপ-ধারা (২) এর অধীন অগ্রিম কর পরিশোধ করেন, এবং উক্ত ব্যক্তির নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করদায় উক্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির উক্ত আয়বর্ষে এইরূপ ধারণাগত আয় ছিল মর্মে গণ্য হইবে যাহার উপর গণনাকৃত করদায় উপ-ধারা (২) এর অধীন সংগৃহীত।
(৭) উপ-ধারা (২) এর অধীন পরিশোধকৃত অগ্রিম কর ফেরতযোগ্য হইবে না।
(৮) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-
(ক) “মোটরযান” অর্থে জিপ ও মাইক্রোবাস অন্তর্ভুক্ত হইবে, তবে ধারা ১৩৮ এ উল্লিখিত কোনো মোটরযান ও মোটসাইকেল ইহার অন্তর্ভুক্ত হইবে না;
(খ) “নিয়মিত উৎসের আয়” বলিতে ধারা ১৬৩ এর উপ-ধারা (২) এ উল্লিখিত উৎসসমূহ ব্যতীত অন্য কোনো উৎসের আয় বুঝাইবে।