প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আয়কর আইন, ২০২৩

( ২০২৩ সনের ১২ নং আইন )

উইথহোল্ডার শনাক্তকরণ নম্বর (ডব্লিউআইএন)

1[২৬৩। (১) এই আইনের অংশ ৭ এর অধীন যাহাদের কর কর্তন বা আদায় করিবার বাধ্যবাধকতা রহিয়াছে, তাহাদের উইথহোল্ডার শনাক্তকরণ নম্বর (ডব্লিউআইএন) থাকিতে হইবে এবং এইরূপ প্রত্যেক ব্যক্তির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) হইবে উইথহোল্ডার শনাক্তকরণ নম্বর (ডব্লিউআইএন)।

(২) এই আইনের অংশ ৭ এর অধীন কর কর্তন বা আদায় করিবার বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ ব্যক্তি যাহার করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণের বাধ্যবাধকতা নাই সেইক্ষেত্রে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উইথহোল্ডার শনাক্তকরণ নম্বর (ডব্লিউআইএন) প্রদান করা যাইবে।

(৩) যেক্ষেত্রে কোনো ব্যক্তির উইথহোল্ডার শনাক্তকরণ নম্বর (ডব্লিউআইএন) গ্রহণ করিবার বাধ্যবাধকতা রহিয়াছে, কিন্তু এইরূপ ব্যক্তি করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) না থাকিবার কারণে তাহা গ্রহণ করিতে ব্যর্থ হইয়াছে, সেইক্ষেত্রে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে একটি অস্থায়ী উইথহোল্ডার নম্বর (টিডব্লিউআইএন) প্রদান করা যাইবে।]


  • 1
    ধারা ২৬৩ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩৭ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs