প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন
যেহেতু ২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু, এতদ্দ্বারা এত নিম্নরূপ আইন করা হইল:-
১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।
(২) ইহা ১৭ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।