প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩

( ২০২৩ সনের ২০ নং আইন )

এজেন্সির ক্ষমতা ও কার্যাবলি

৫।  (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এজেন্সির ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) জনবান্ধব সেবাব্যবস্থার উন্নয়নে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ;

(খ) জনকল্যাণে প্রযুক্তি বিষয়ক উচ্চতর গবেষণা পরিচালনা এবং গবেষণায় উদ্ভাবিত পণ্য ও সেবার মেধাস্বত্ত্ব সংরক্ষণে সহায়তা প্রদান;

(গ) প্রযুক্তি সম্পর্কিত জনসচেতনতা ও চাহিদা সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদান:

(ঘ) প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী কর্মসূচি ও প্রকল্প গ্রহণ;

(ঙ) অংশীদারিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার, শিল্প, শিক্ষাব্যবস্থা ও সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশাসহ দেশি-বিদেশি প্রতিষ্ঠানসমূহকে সেবা ও পরামর্শ প্রদান ও প্রয়োজনে গ্রহণ;

(চ) কোনো নাগরিক বা প্রতিষ্ঠানকে অগ্রসর প্রযুক্তি সম্পর্কিত জনসচেতনতা ও চাহিদা সৃষ্টিতে সহায়তা প্রদান;

(ছ) আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এজেন্সিকে বৈশ্বিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠাকরণ; এবং

(জ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে, উহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন এবং প্রয়োজনীয় অন্য যে কোনো কার্য সম্পাদন।

(২) এজেন্সি কোনো উদ্যোগ গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের সহিত সমন্বয় সাধন করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs