প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩

( ২০২৩ সনের ২০ নং আইন )

পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কার্যাবলি

৯।  এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) এজেন্সি পরিচালনা কার্যক্রমের সহিত সংশ্লিষ্ট কৌশলপত্র ও নির্দেশনা প্রণয়নের উদ্যোগ অনুমোদন;

(খ) এজেন্সির কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন;

(গ) জাতীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক সংস্থা, বিনিয়োগকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের সহিত চুক্তি অনুমোদন;

(ঘ) এজেন্সির কল্যাণ ও সুবিধার্থে ঋণ, মঞ্জুরি বা অনুদান গ্রহণের অনুমোদন;

(ঙ) এজেন্সির স্থাবর ও অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনার জন্য আনুষঙ্গিক ব্যয়, ফি ও চার্জ অনুমোদন; 

(চ) এজেন্সির জনবল নিয়োগ এবং বাজেট প্রণয়নের উদ্যোগ গ্রহণের অনুমোদন; এবং

(ছ) কোনো সুনির্দিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য নির্বাহী কমিটিকে নির্দেশনা প্রদান এবং অনুমোদন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs