প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩

( ২০২৩ সনের ২০ নং আইন )

নির্বাহী কমিটি গঠন

১০।  (১) নির্বাহী কমিটি নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-

(ক) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

(খ) অতিরিক্ত সচিব (সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ;

(গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ঙ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

(চ) প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ছ) স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি;

(জ) নির্বাহী কমিটির চেয়ারম্যান কর্তৃক বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ বা উদ্যোক্তাগণের মধ্য হইতে মনোনীত ৩ (তিন) জন ব্যক্তি; এবং

(ঝ) প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

(২) উপধারা (১) এর দফা (জ) এর অধীন মনোনীত সদস্যগণের মধ্যে কমপক্ষে ১ (এক) জন মহিলা সদস্য হইবেন।

(৩) উপধারা (১) এর দফা (জ) এর অধীন মনোনীত কোনো সদস্য নির্বাহী কমিটির চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

(৪) উপধারা (১) এর দফা (জ) তে উল্লিখিত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে বহাল থাকিবেন :

তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে নির্বাহী কমিটির চেয়ারম্যান, যে কোনো সময়, কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs