প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩

( ২০২৩ সনের ২০ নং আইন )

হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৮।  (১) এজেন্সি উহার আয়-ব্যয়ের হিসাবরক্ষণ করিবে এবং হিসাবের বাৎসরিক বিবরণী প্রস্তুত করিবে।

(২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক বলিয়া অভিহিত, প্রত্যেক বৎসর এজেন্সির হিসাব নিরীক্ষা করিবেন এবং এতৎসংশ্লিষ্ট বিদ্যমান আইনের বিধান মোতবেক নিরীক্ষা রিপোর্ট দাখিল করিবেন।

(৩) উপধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও Bangladesh Chartered Accountants Order, 1973 (President Order No. 2 of 1973)-এর Article 2 (1) (b)-তে সংজ্ঞায়িত Chartered Accountant দ্বারা এজেন্সির হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে এজেন্সি এক বা একাধিক Chartered Accountant নিয়োগ করিতে পারিবে।

(৪) উপধারা (৩) এর অধীন নিয়োগকৃত Chartered Accountant এতদুদ্দেশ্যে এজেন্সি কর্তৃক নির্ধারিত হারে পারিশ্রমিক প্রাপ্য হইবেন।

(৫) উপধারা (২) ও (৩) এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো Chartered Accountant এজেন্সির সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং কোনো সদস্য বা এজেন্সির কোনো কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

(৬) এই ধারার অধীন প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদনে কোনো আপত্তি উত্থাপিত হইলে এজেন্সি উহা নিষ্পত্তির জন্য অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs