প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৫ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

কর্পোরেশন প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও সংগঠন

মূলধন

৭। (১) কর্পোরেশনের অনুমোদিত মূলধন হইবে ৩ (তিন) হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হইবে ২৬৩৭.২২ কোটি টাকা, যাহা কর্পোরেশনের প্রয়োজন অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত হইবে।

(২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কর্পোরেশনের অনুমোদিত বা পরিশোধিত মূলধনের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করিতে পারিবে।

(৩) সরকার কর্পোরেশনের অংশীদার হইবে এবং কর্পোরেশন কর্তৃক যে কোনো সময়ে ইস্যুকৃত শেয়ারের অন্যূন শতকরা ৫১ (একান্ন) ভাগ ধারণ করিবে এবং অবশিষ্ট শেয়ার জনসাধারণের ক্রয়ের সুযোগ থাকিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs