প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৫ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

কর্পোরেশন প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও সংগঠন

পরিচালনা পর্ষদ

১০। (১) কর্পোরেশনের একটি পরিচালনা পর্ষদ থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা :-

(ক) কর্পোরেশনের চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন;

(খ) কর্পোরেশনের সকল পরিচালকগণ;

(গ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ঘ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(চ) শিল্প ও বাণিজ্য বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত একজন ব্যক্তি;

(ছ) চেয়ারম্যান কর্তৃক মনোনীত কর্পোরেশনের একজন কর্মকর্তা, যিনি পরিচালনা পর্ষদের সদস্য-সচিব হিসাবে দায়িত্ব পালন করিবেন; এবং

(জ) জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (NASCIB) এর সভাপতি বা তদকর্তৃক মনোনীত একজন প্রতিনিধি।

(২) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা পরিচালনা পর্ষদ গঠনে ত্রুটি থাকিবার কারণে পরিচালনা পর্ষদের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs