প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৫ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

কর্পোরেশন প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও সংগঠন

পরিচালক

১৩। (১) কর্পোরেশনের অনধিক ১০ (দশ) জন পরিচালক থাকিবে।

(২) পরিচালকগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন।

(৩) পরিচালকগণের চাকরির শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।

(৪) পরিচালকগণ এই আইন, বিধি ও প্রবিধান দ্বারা অর্পিত দায়িত্ব পালন করিবেন।

(৫) চেয়ারম্যান পরিচালকগণের দপ্তর বণ্টন করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs