প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৫ নং আইন )

তৃতীয় অধ্যায়

শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি

নিবন্ধন, ইত্যাদি

১৮। (১) কর্পোরেশন কর্তৃক স্থাপিত শিল্পপার্ক বা শিল্প নগরীতে অবস্থিত সকল শিল্প প্রতিষ্ঠানকে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কর্পোরেশনের অধীন নিবন্ধিত হইতে হইবে।

(২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশনের শিল্পপার্ক বা শিল্পনগরীর বাহিরে কোনো ব্যক্তি যিনি কুটির শিল্প, অতিক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং হস্ত ও কারুশিল্প স্থাপন করিয়াছেন অথবা অনুরূপ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করিয়াছেন তিনি, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কর্পোরেশনের নিকট হইতে নিবন্ধন গ্রহণ করিবেন।

(৩) যদি কর্পোরেশন এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো শিল্প প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে নিবন্ধিত হইয়াছে উহার অস্তিত্ব নাই বা নিবন্ধন প্রদানের তারিখ হইতে ১ (এক) বৎসরের মধ্যে শিল্প প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় নাই, তাহা হইলে কর্পোরেশন উহার নিবন্ধন বাতিল করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs