প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৫ নং আইন )

তৃতীয় অধ্যায়

শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি

শুল্কাধীন পণ্যাগার সুবিধা

২২। কর্পোরেশন, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মতিক্রমে, নিম্নবর্ণিত বিষয়ে বন্ডেড সুবিধা প্রদান করিতে পারিবে, যথা :-

(ক) শিল্পপার্ক বা শিল্পনগরীতে আমদানিকৃত কাঁচামালসহ কোনো দ্রব্যের উপর কাস্টমস রিজার্ভ, বিক্রয় কর, অক্ট্রয় ডিউটি, আবগারি শুল্ক, আমদানি লাইসেন্স বা পারমিট ফি বা অন্য কোনো চার্জ; এবং

(খ) শিল্পপার্ক বা শিল্পনগরী হইতে রপ্তানিকৃত বা দেশে ব্যবহৃত কোনো দ্রব্যের শুল্ক বা অন্য কোনো চার্জ।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs