প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি
২৫। (১) সরকার কর্পোরেশনের শিল্পপার্ক বা শিল্পনগরীতে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের জন্য Bangladesh Export Processing Zones Authority Act, 1980 (Act No. XXXVI of 1980), বাংলাদেশ বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ২০ নং আইন) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এ উল্লিখিত একই ধরনের আর্থিক বিশেষ প্রণোদনা ও সুবিধা প্রদান করিতে পারিবে।
(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কর্পোরেশনের শিল্পপার্ক বা শিল্পনগরীতে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিকৃত পণ্যের অনুরূপ পণ্য রপ্তানিকারী উক্ত শিল্পপার্ক বা শিল্পনগরীর বাহিরের কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।