প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৫ নং আইন )

তৃতীয় অধ্যায়

শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি

আমদানি স্বত্ব নির্ধারণ

২৬। (১) অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও মোড়ক উপকরণ আমদানির জন্য আমদানি স্বত্বের প্রয়োজন হইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কর্পোরেশনের নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে আবেদন করিতে হইবে।

(২) উপধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদন বিবেচনার পর কর্পোরেশন যে আমদানি স্বত্ব নির্ধারণ করিবে সেই স্বত্ব অনুযায়ী যাহাতে উক্ত যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও মোড়ক উপকরণ আমদানি করা যায় তজ্জন্য কর্পোরেশন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে প্রয়োজনীয় ছাড়পত্র প্রদান করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs