প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
তহবিল, হিসাব, নিরীক্ষা ও প্রতিবেদন
৩৯। (১) কর্পোরেশন ইহার মূল তহবিল হইতে সংরক্ষিত তহবিল গঠন করিতে পারিবে।
(২) কর্পোরেশন সংরক্ষিত তহবিল হইতে পর্ষদের অনুমোদনক্রমে কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং হস্ত ও কারুশিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান করিতে পারিবে।
(৩) কর্পোরেশন সংরক্ষিত তহবিলের অর্থ মূল তহবিলে অথবা মূল তহবিল হইতে সংরক্ষিত তহবিলে অর্থ স্থানান্তর করিতে পারিবে।