প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
অধিদপ্তর, মহাপরিচালক, জাতীয় নিয়ন্ত্রণ পরীক্ষাগার, ইত্যাদি
৬। অধিদপ্তরের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
(ক) ঔষধের উৎপাদনকারী, বিক্রয়কারী, আমদানিকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত এবং কসমেটিকস্ এর উৎপাদনকারী, আমদানিকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত;
(খ) ঔষধের নিবন্ধন এবং মার্কেটিং অথরাইজেশন সনদ এবং কসমেটিকস্ এর নিবন্ধন সংক্রান্ত;
(গ) ঔষধের বাজার তদারকি ও নিয়ন্ত্রণ;
(ঘ) কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, মান নিয়ন্ত্রণ, পরিদর্শন, তদারকি এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ;
(ঙ) ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম বাস্তবায়ন;
(চ) ঔষধ ও কসমেটিকস্ উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন, তদারকি ও নিয়ন্ত্রণ;
(ছ) ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন এবং পর্যবেক্ষণ;
(জ) ঔষধ পরীক্ষাগারের কার্যক্রম পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
(ঝ) ভ্যাকসিনের লট রিলিজ সংক্রান্ত কার্যক্রম;
(ঞ) ঔষধের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ;
(ট) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্য যে কোনো দায়িত্ব পালন; এবং
(ঠ) উপরি-উক্ত কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ।