প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৯ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

ঔষধের আদর্শ মান এবং মিসব্র্যান্ডেড, নকল ও ভেজাল ঔষধ বা কসমেটিকস্, ইত্যাদি

কতিপয় ঔষধ বিক্রয়ের ক্ষেত্রে বিধি-নিষেধ

৪০।  কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নবর্ণিত ঔষধ বিক্রয় করিতে পারিবেন না বা, প্রযোজ্য ক্ষেত্রে, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন করিতে পারিবেন না, যথা:-

(ক) সরকারি ঔষধ;

(খ) মেয়াদোত্তীর্ণ ঔষধ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ;

(গ) ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ; অথবা

(ঘ) Over the Counter ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs