প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৯ নং আইন )

অষ্টম অধ্যায়

ঔষধ উৎপাদনে ফার্মাসিস্টসহ যোগ্যতাসম্পন্ন ব্যক্তির তত্ত্বাবধান

ঔষধ উৎপাদনের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ব্যক্তির উপস্থিতি ও তত্ত্বাবধান, ইত্যাদি

৪৪।  (১) কোনো ব্যক্তি দফা (ক) এবং (খ) তে উল্লিখিত দুইজন প্রাতিষ্ঠানিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তির সরাসরি তত্ত্বাবধান ব্যতীত অ্যালোপ্যাথিক ঔষধ প্রস্তুত করিতে পারিবেন না, যথা:-

(ক) একজন ফার্মাসিস্ট; এবং

(খ) সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে রসায়ন, প্রাণরসায়ন, ফলিত রসায়ন, অণুজীববিদ্যা, ফার্মাকোলজি, ফার্মেসী, মেডিসিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন ব্যক্তি।

(২) কোনো ব্যক্তি দফা (ক) এবং (খ) তে উল্লিখিত দুইজন প্রাতিষ্ঠানিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তির সরাসরি তত্ত্বাবধান ব্যতীত ইউনানী, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও বায়োকেমিক এবং হারবাল জাতীয় ঔষধ প্রস্তুত করিতে পরিবেন না, যথা:-

(ক) সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ঔষধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণের কাজে অন্যূন ০১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন একজন ডিপ্লোমাধারী; এবং

(খ) সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ফার্মেসী, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণরসায়ন, ফলিত রসায়ন বা অণুজীববিদ্যা বিষয়ে সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন ব্যক্তি।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs