প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৯ নং আইন )

একাদশ অধ্যায়

অপরাধ, দণ্ড, তদন্ত এবং বিচার

অপরাধের তদন্ত, বিচার, ইত্যাদি

৬১।  (১) এই আইনের অধীন সংঘটিত অপরাধের তদন্ত, বিচার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার বা আটকসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হইবে।

(২) ফৌজদারি কার্যবিধিতে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, তপশিল এর কলাম (১) এ উল্লিখিত-

(ক) ক্রমিক নং ১, ৪, ৫, ১১, ১৩, ১৫, ১৭, ১৯ এবং ২৩ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত ধারা অনুসারে কলাম (৩) এ বর্ণিত অপরাধ ঔষধ আদালত কর্তৃক বিচার্য হইবে; এবং

(খ) ক্রমিক নং ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ এবং ৩৩ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত ধারা অনুসারে কলাম (৩) এ বর্ণিত অপরাধ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট অথবা, ক্ষেত্রমত, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs