প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩০ নং আইন )

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(১) “অ্যাক্রেডিটেশন” অর্থ নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি;

(২) “অ্যাক্রেডিটেশন সনদ” অর্থ ধারা ১৬ এর অধীন কাউন্সিল কর্তৃক প্রদত্ত অ্যাক্রেডিটেশন সনদ;

(৩) “কমিটি” অর্থ এই আইনের অধীন গঠিত কমিটি;

(৪) “কাউন্সিল” অর্থ এই আইনের ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল;

(৫) “চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান” অর্থ চিকিৎসক, ডেন্টাল সার্জন, নার্স ও চিকিৎসা সহায়তাকারীসহ চিকিৎসা পেশাজীবীদের ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানে নিয়োজিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান;

(৬) “চেয়ারম্যান” অর্থ কাউন্সিলের চেয়ারম্যান;

(৭) “নির্ধারিত মানদণ্ড” অর্থ প্রবিধান দ্বারা নির্ধারিত মানদণ্ড;

(৮) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

(৯) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(১০) “রেজিস্ট্রার” অর্থ কাউন্সিলের রেজিস্ট্রার; এবং

(১১) “সদস্য” অর্থ কাউন্সিলের সদস্য।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs