প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩০ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

কাউন্সিল প্রতিষ্ঠা, কার্যাবলি, সভা, ইত্যাদি

কাউন্সিলের গঠন

৬। (১) কাউন্সিল নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-

(ক) একজন চেয়ারম্যান;

(খ) সরকার কর্তৃক মনোনীত চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উন্নয়নের সহিত সম্পৃক্ত অধ্যাপক পদমর্যাদার ২ (দুই) জন চিকিৎসক;

(গ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর;

(ঘ) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর;

(ঙ) সরকার কর্তৃক মনোনীত চিকিৎসা শিক্ষায় কৃতিত্বের পরিচয়দানকারী মেডিক্যাল কলেজের ১ (এক) জন অবসরপ্রাপ্ত অধ্যাপক, ডেন্টাল কলেজ বা ইনস্টিটিউটের ১ (এক) জন অবসরপ্রাপ্ত অধ্যাপক, নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের ১ (এক) জন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এর এক (১) জন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের ১ (এক) জন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ;

(চ) অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ;

(ছ) অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ;

(জ) মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর;

(ঝ) সভাপতি, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস;

(ঞ) সভাপতি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল;

(ট) সরকার কর্তৃক মনোনীত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সমূহের ডিনগণের মধ্য হইতে ১ (এক) জন ডিন;

(ঠ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা;

(ড) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা;

(ঢ) পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর;

(ণ) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার; এবং

(ত) সরকার কর্তৃক মনোনীত ‘অল্টারনেটিভ মেডিসিন’ বিষয়ে অভিজ্ঞ সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদমর্যাদার ১ (এক) জন অবসরপ্রাপ্ত শিক্ষক; এবং

(থ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

(২) ধারা ৬ এর উপধারা (১) এর দফা (ক), (ঙ), (ত) এবং (থ) তে উল্লিখিত মনোনীত সদস্যগণ পূর্ণকালীন এবং অবশিষ্ট সদস্যগণ খণ্ডকালীন সদস্য হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs