প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
কাউন্সিল প্রতিষ্ঠা, কার্যাবলি, সভা, ইত্যাদি
১২। (১) কাউন্সিলকে সাধারণ দিকনির্দেশনা প্রদান ও কাউন্সিলের কার্যাবলি তত্ত্বাবধানের উদ্দেশ্যে নিম্নরূপ সদস্যগণের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা:-
(ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন; তবে একই সংগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী উক্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকিলে মন্ত্রী সভাপতি এবং, প্রযোজ্য ক্ষেত্রে, অপর দুইজন বা একজন সহ-সভাপতি হইবেন;
(খ) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ;
(গ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন;
(ঘ) চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল;
(ঙ) ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়;
(চ) চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; এবং
(ছ) চেয়ারম্যান, বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল, যিনি উহার সদস্য- সচিবও হইবেন।
(২) উপদেষ্টা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
(৩) উপদেষ্টা পরিষদের সভা উহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থানে ও সময়ে অনুষ্ঠিত হইবে:
তবে শর্ত থাকে যে, প্রতি বৎসর উপদেষ্টা পরিষদের অন্যূন ১ (এক) টি সভা অনুষ্ঠিত হইবে।
(৪) উপদেষ্টা পরিষদের সকল সভায় উহার সভাপতি সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে সহ-সভাপতি এবং সহ-সভাপতির অনুপস্থিতিতে সভাপতি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।