প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩২ নং আইন )

সংজ্ঞা

২। (১) বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(ক) “অথরিটি” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ);

(খ) “ক্রয়কারী” অর্থ পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ২ এর দফা (৮) এ সংজ্ঞায়িত ক্রয়কারী (procuring entity);

(গ) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত এর পরিচালনা পর্ষদ;

(ঘ) “পাবলিক প্রকিউরমেন্ট আইন” অর্থ পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (২০০৬ সনের ২৪ নং আইন);

(ঙ) “প্রধান নির্বাহী কর্মকর্তা” অর্থ অথরিটি এর প্রধান নির্বাহী কর্মকর্তা;

(চ) “প্রবিধান” অর্থ ধারা ১৯ এর অধীন প্রণীত কোনো প্রবিধান;

(ছ) “বিধি” অর্থ ধারা ১৮ এর অধীন প্রণীত কোনো বিধি;

(জ) “রিভিউ প্যানেল” অর্থ পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ৫৮ এর অধীন গঠিত রিভিউ প্যানেল;

(ঝ) “সদস্য” অর্থ পরিচালনা পর্ষদের কোনো সদস্য;

(ঞ) “সরকারি ক্রয়” অর্থ পাবলিক প্রকিউরমেন্ট আইন এর ধারা ২ এর দফা (৩২) এ সংজ্ঞায়িত সরকারি ক্রয়; এবং

(ট) “সরকারি ক্রয় সংক্রান্ত আইন” অর্থ পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এবং উহাদের অধীন প্রণীত বিধি-বিধান, জারীকৃত প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশাবলি, গাইডলাইন, আদর্শ দরপত্র দলিল, নীতিমালা এবং অন্য কোনো আইনগত দলিল।

(২) এই আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই সেই সকল শব্দ বা অভিব্যক্তি পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (২০০৬ সনের ২৪ নং আইন) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এ যেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs