প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৭। (১) অথরিটি এর একটি পরিচালনা পর্ষদ থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
(ক) মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন;
(খ) প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় যিনি উহার সিনিয়র সহ-সভাপতিও হইবেন;
(গ) সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, যিনি উহার সহ-সভাপতিও হইবেন;
(ঘ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;
(ঙ) পরিকল্পনা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;
(চ) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব সমপদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;
(ছ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;
(জ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি;
(ঝ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; এবং
(ঞ) প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।
(২) সরকার, প্রয়োজনে, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।