প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৮। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, পরিচালনা পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে।
(২) প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সভাপতির সহিত পরামর্শক্রমে, পরিচালনা পর্ষদের সভা আহ্বান করিবেন এবং পরিচালনা পর্ষদের সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।
(৩) পরিচালনা পর্ষদের সভাপতি পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি ও তাহার অনুপস্থিতিতে সহ-সভাপতি উক্ত সভায় সভাপতিত্ব করিবেন।
(৪) পরিচালনা পর্ষদের বৎসরে অন্যূন ৪ (চার) টি সভা অনুষ্ঠিত হইবে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সভার কোরাম গঠিত হইবে।
(৫) সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিচালনা পর্ষদের সকল সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।
(৬) কোনো সদস্যের প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে স্বার্থ রহিয়াছে এইরূপ বিষয়ে তিনি ভোট প্রদান করিতে পারিবেন না।
(৭) পরিচালনা পর্ষদের কোনো কার্য অথবা কার্যধারা কেবল পরিচালনা পর্ষদের কোনো সদস্য পদের শূন্যতা অথবা পরিচালনা পর্ষদ গঠনে ত্রুটি থাকিবার কারণে অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।