প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩২ নং আইন )

তহবিল

১৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) তহবিল নামে একটি তহবিল থাকিবে।

(২) তহবিলে নিম্নরূপ উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:̶

(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;

(খ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ;

(গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার অথবা দেশি বা বিদেশি কর্তৃপক্ষ, উন্নয়ন সহযোগী সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তা বা অনুদান;

(ঘ) বিভিন্ন উৎস ও প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত ফি, সার্ভিস চার্জ এবং দরপত্র দলিল বিক্রয়মূল্যসহ বিপিপিএ এর নিজস্ব আয়;

(ঙ) অথরিটি এর সম্পদ বিক্রয় বা ভাড়া হইতে প্রাপ্ত অর্থ;

(চ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত সুদ বা মুনাফা; এবং

(ছ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(৩) অথরিটি তহবিলের অর্থ, পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে, সরকার অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে জমা বা স্থায়ী আমানতে বিনিয়োগ করিতে পারিবে এবং উক্ত তহবিল প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালনা করিতে হইবে।

ব্যাখ্যা।- “তফসিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর article 2(j) তে সংজ্ঞায়িত কোনো Scheduled Bank।

(৪) এই আইনের অধীন সম্পাদিত সকল কার্যসংক্রান্ত ব্যয়সহ অন্যান্য সকল দায়, রিভিউ প্যানেলের সদস্যদের সম্মানি এবং প্রধান নির্বাহী ও কর্মচারীর বেতন, ভাতা ও আনুষঙ্গিক সকল ব্যয় তহবিল হইতে নির্বাহ করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs