প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩২ নং আইন )

রহিতকরণ ও হেফাজত

২৩। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭/১২/১২০৮ বঙ্গাব্দ মোতাবেক ২১/০৩/২০০২ খ্রিষ্টাব্দ তারিখের স্মারক নং সম/সওব্য/টিম-২(২)/৩ব-৬/৯২/১৪ এর অধীন গঠিত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), অতঃপর বিলুপ্ত সিপিটিইউ বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে।

(২) বিলুপ্ত সিপিটিইউ এর স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি অথরিটি এর নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে।

(৩) বিলুপ্ত সিপিটিইউ কর্তৃক কৃত কোনো কার্যক্রম বা গৃহীত কোনো ব্যবস্থা বা সিদ্ধান্ত, প্রণীত নীতিমালা, ইস্যুকৃত কোনো আদেশ, প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি, প্রদত্ত কোনো অনুমোদনপত্র বা নোটিশ, সম্পাদিত হস্তান্তর দলিল বা চুক্তিপত্র বা চলমান কোনো কার্যক্রম এই আইনের অধীন কৃত গৃহীত, প্রণীত, ইস্যুকৃত, প্রদত্ত, সম্পাদিত বা চলমান বলিয়া গণ্য হইবে।

(৪) বিলুপ্ত সিপিটিইউ এ নিয়োগপ্রাপ্ত কর্মরত সকল কর্মচারীর চাকুরি, এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে, তাহারা যে শর্তে চাকুরিতে নিয়োজিত রহিয়াছিলেন, সেই একই শর্তে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে নিয়োজিত থাকিবেন:

তবে শর্ত থাকে যে, অথরিটির সাংগঠনিক কাঠামো অনুমোদিত হইবার পূর্ব পর্যন্ত, অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় উক্ত কর্মচারীগণকে অথরিটিতে সমপদমর্যাদার পদে প্রেষণে বদলি বা পদায়ন করা যাইবে।

(৫) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাংগঠনিক কাঠামোর সহিত উপধারা (৪) এ উল্লিখিত কোনো কর্মচারীর পদমর্যাদা সঙ্গতিপূর্ণ না হইলে, উহা সরকারের উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০২০ এর অধীন উদ্বৃত্ত ও আত্তীকরণ প্রক্রিয়ায় নিষ্পত্তি করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs