প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ বিমান (Bangladesh Biman) (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৩ নং আইন )

Bangladesh Biman Order,1972 সংশোধনসহ পুনর্বহাল করিবার উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারীকৃত অধ্যাদেশসমূহের, অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তপশিলের ৩ক ও ১৮ অনুচ্ছেদ বিলুপ্ত হয় এবং সিভিল পিটিশন ফর লীভ টু আপিল নং ১০৪৪-১০৪৫/২০০৯ এ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (পঞ্চম সংশোধন) আইন, ১৯৭৯ (১৯৭৯ সনের ১ নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পায়; এবং

যেহেতু ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে Bangladesh Biman Corporation Ordinance, 1977 (Ordinance No. XIX of 1977) প্রণয়ন ও জারি করা হইয়াছিল; এবং

যেহেতু Bangladesh Biman Corporation Ordinance, 1977 দ্বারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রণীত Bangladesh Biman Order, 1972 (P.O. No. 126 of 1972) রহিত করা হইয়াছিল; এবং

যেহেতু স্বাধিকার আদায়ের আন্দোলন ও মুক্তি সংগ্রামের মাধ্যমে লব্ধ স্বাধীনতার লক্ষ্যমূলে থাকে রাষ্ট্রদর্শন যাহা নূতন রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার বুনিয়াদ রচনা করে; এবং

যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানসহ তাহার শাসনামলে প্রণীত সকল আইনের সহিত ঐতিহাসিকভাবে সম্পৃক্ত; এবং

যেহেতু স্বাধীনতা অর্জনের পর তাহার শাসনামলে রাষ্ট্র ও সরকার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি কাঠামো তাহার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় সৃজিত হইয়াছে; এবং

যেহেতু উক্ত আইনসমূহের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ও চিরন্তন; এবং

যেহেতু Bangladesh Biman Order, 1972 (P.O. No. 126 of 1972) সংশোধনসহ পুনর্বহাল করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন বাংলাদেশ বিমান (Bangladesh Biman)  (রহিত Bangladesh  Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।

(২) ইহা ১১ জুলাই, ২০০৭ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs