প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

অষ্টম অধ্যায়

লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষা

লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার

৩৪। (১) এই আইনের অধীন লোকজ্ঞান ও লোকসংস্কৃতির (folklore) নিম্নরূপ অভিব্যক্তিসমূহের অধিকার সুরক্ষা পাইবে, যথা:-

(ক) লোকসংস্কৃতির মৌখিক অভিব্যক্তি;

(খ) লোকসংস্কৃতির সাংকেতিক বা সুর সংবলিত অভিব্যক্তিসমূহ;

(গ) লোকসংস্কৃতির শারীরিক কসরত প্রদান অভিব্যক্তিসমূহ;

(ঘ) লোকসংস্কৃতির মূর্ত অভিব্যক্তিসমূহ;

(ঙ) লোকভাষা, চিহ্ন, প্রতীক, ইত্যাদি;

(চ) লুপ্ত বা লুপ্তপ্রায় অভিব্যক্তি; এবং

(ছ) শনাক্তকৃত নূতন কোনো মূর্ত বা বিমূর্ত অভিব্যক্তি।

(২) উপধারা (১) এ উল্লিখিত অভিব্যক্তিসমূহের মেয়াদ সংশ্লিষ্ট সমাজ বা কমিউনিটির যতদিন অস্তিত্ব থাকিবে ততদিন বিদ্যমান থাকিবে এবং কোনো কমিউনিটি বিলুপ্ত হইলে সরকার সেই অধিকারের মালিক হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs