প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

ত্রয়োদশ অধ্যায়

আন্তর্জাতিক কপিরাইট

বাংলাদেশে প্রথম প্রকাশিত বিদেশি প্রণেতার কর্মের স্বত্বের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপের ক্ষমতা

৬৪। যদি সরকারের নিকট এই মর্মে প্রতীয়মান হয় যে, কোনো বিদেশি রাষ্ট্র বাংলাদেশি কর্মের প্রণেতার স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করিতেছে না, তাহা হইলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই মর্মে আদেশ জারি করিতে পারিবে যে, এই আইনের যে সকল বিধান দ্বারা বাংলাদেশে প্রথম প্রকাশিত কোনো বিদেশি প্রণেতার কর্মের জন্য কপিরাইট প্রদান করা হইয়াছিলো সেই সকল বিধান, উক্তরূপ কর্মের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs