প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

পঞ্চদশ অধ্যায়

কপিরাইট লঙ্ঘন, ইত্যাদি

সম্প্রচার পুনরুৎপাদন অধিকার লঙ্ঘন

৭১। ধারা ৭৩ এর বিধান সাপেক্ষে, কোনো সম্প্রচারিত বিষয়ে সম্প্রচার পুনরুৎপাদন অধিকার অব্যাহত থাকাকালে কোনো ব্যক্তি সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থার লাইসেন্স ব্যতীত নিম্নের এক বা একাধিক কার্য সম্পাদন করেন, তাহা হইলে তিনি সম্প্রচার পুনরুৎপাদনের অধিকার লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক)সম্প্রচারটি পুনঃসম্প্রচার করা;

(খ) অর্থের বিনিময়ে সম্প্রচারটি জনগণকে দেখা বা শুনিবার ব্যবস্থা করা;

(গ) সম্প্রচারটির যে কোনো সংযোজন, বিয়োজন বা সম্পাদন করা;

(ঘ) সম্প্রচারটির প্রাথমিক সম্পাদনা বা লাইসেন্স থাকিবার ক্ষেত্রে উহার উদ্দেশ্যে বহির্ভূত ক্ষেত্রে সম্পাদনাটির পুনরুৎপাদন করা; এবং

(ঙ) দফা (গ) অথবা (ঘ) এ উল্লিখিত কোনো সম্পাদনা বা অনুরূপ সম্পাদনার পুনরুৎপাদনকে জনগণের জন্য বিক্রয় করা, ভাড়া দেওয়া অথবা বিক্রয় বা ভাড়া দেওয়ার প্রস্তাব করা।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs